কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ৩ মে, ২০২৫ এ ০৬:৫৯ PM

আমাদের সেবাসমূহ

কন্টেন্ট: পাতা

আমাদের সেবাসমূহঃ

প্রণিসম্পদ অধিদপ্তর এই প্রতিষ্ঠানসমূহে চিকিৎসা উপকরণ হিসেবে বিনামুল্যে বিতরণের লক্ষে প্রতিবছর জরুরী ভেটেরিনারি ঔষধ ও চিকিৎসা সামগ্রী বিধি মোতাবেক ক্রয় পূর্বক ৭০৫টি প্রতিষ্ঠানে ( জেলা/উপজেলা ভেটেরিনারি হাসপাতাল, সরকারী গবাদিপশু উন্নয়ন ও খামারসমূহ, ক্যাটেল ব্রিডিং স্টেশন, সরকারী পোল্ট্রি খামার, জাতীয় চিড়িয়াখানা/রংপুর চিড়িয়াখানা, ভেটেরিনারি শিক্ষা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান) বিনামুলে বিতরণের জন্য প্রেরণ করে থাকে। এই উদ্যোগের এর ফলে প্রাণিসম্পদের সরকারী প্রতিষ্ঠানসমূহে গবাদিপশুপাখির চিকিৎসা ছাড়াও  বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, যাদের গবাদিপশুর চিকিৎসায় প্রয়োজনীয় ঔষধ কেনার সামর্থ থাকেনা তারা বিনামুল্যে এই সুবিধা পেয়ে পারিবারিক আয়ের অবলম্বনকে সুরক্ষা দিতে পারছেন। গবাদিপশু ও হাঁস মুরগীর অনাকাঙ্খিত মৃত্যুর পরিমান কমে যাচ্ছে, এন্টিমাইক্রোবিয়াল রেজিজট্যান্স প্রতিরোধে ভুমিকা রাখছে। সংক্রামক এবং জুনোটিক  রোগ ছড়িয়ে পড়া কমিয়ে আনা যাচ্ছে। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন সহায়ক ভূমিকা পালন করছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং গ্রামিণ অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন